২৪ ঘন্টা নিউজ
সোমবার ২ নভেম্বর ২০২০ www.24ghonta.news১৮ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ১৭ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

বিএনপির টুকু-জুয়েল করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২০ । ১০:৪১ সকাল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বাসায় আছেন। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।

এ দিকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলও করোনায় আক্রান্ত।

রোববার রাতে তার ফেসবুক আইডি থেকে এ তথ্য জানিয়ে একটি পোস্ট করেছেন তিনি।

আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এখন পর্যন্ত রোগী শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৯ হাজার ২৫২ জনে। আর মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৯৪১ জন।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন