২৪ ঘন্টা নিউজ
সোমবার ২ নভেম্বর ২০২০ www.24ghonta.news১৮ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ১৭ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

স্ত্রী ও মেয়ে হত্যার আসামির ফাঁসি কার্যকর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২০ । ১০:৪৭ সকাল

লক্ষীপুরে ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছরের মেয়েকে হত্যার দায়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ আব্দুল গফুর নামে এক কয়েদীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

রোববার দিনগত রাত ১১টা ৫৫ মিনিটে মৃত্যুদণ্ড কার্যকর করে কারাগার কর্তৃপক্ষ।

আব্দুল গফুর (৪৭) লক্ষীপুরের রামগতি থানার দক্ষিণ চরলরেঞ্জ এলাকার মৃত শামসুল হকের ছেলে।

এসময় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আবুল কালাম আজাদ, জিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ খায়রুজ্জামান উপস্থিত ছিলেন।

কাশিমপুর কারাগার-২ এর সিনিয়র জেলসুপার আব্দুল জলিল রায় কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০৬ সালের ৮ অক্টোবর আব্দুল গফুরের বিরুদ্ধে লক্ষীপুরের রামগতি থানায় পারিবারিক কলেহের জেরে ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী মেয়েকে হত্যার দায়ে মামলা হয়।

মামলায় ২০০৮ সালের ২৮ এপ্রিল লক্ষীপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

দীর্ঘ আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গত রাতে এ রায় কার্যকর করে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন