২৪ ঘন্টা নিউজ
সোমবার ২ নভেম্বর ২০২০ www.24ghonta.news১৮ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ১৭ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

পুকুর ভরাট করায় সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোকে এক লাখ দশ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২০ । ৯:০৪ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : পুকুর ভরাট করায় বিএম কন্টেইনার ডিপোকে এক লক্ষ দশ হাজার পঁচশত টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

আজ সোমবার (২রা নভেম্বর) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশের ক্ষতি সাধন করা ও পকুর ভরাট করার অপরাধে সীতাকুণ্ডের সোনাইছড়িস্থ কেশবপুর এলাকায় বিএম কন্টেইনার ডিপোকে জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি বলেন, উক্ত প্রতিষ্টনটি একটি পুকুর ভারাট করে পরিবেশের ক্ষতি সাধন করেছে। এই অপরাধে উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে প্রতিষ্ঠানকে একলক্ষ দশহাজার পাঁচশত টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য যে, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুযায়ী, কোনো পুকুর-জলাশয়, নদী-খাল ইত্যাদি ভরাট করা বেআইনি। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-২০১০ অনুযায়ী, জাতীয় অপরিহার্য স্বার্থ ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কর্তৃক সরকারি বা আধা সরকারি, এমনকি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বা ব্যক্তিমালিকানাধীন পুকুর বা জলাধার ভরাট করা সম্পূর্ণ নিষিদ্ধ।

২৪ ঘণ্টা/রিহাম/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন