২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩ নভেম্বর ২০২০ www.24ghonta.news১৯ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ১৮ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

শিশু-সাহিত্যে জলকথা পাণ্ডুলিপি পুরষ্কার পেলেন লেখিকা শাম্মী তুলতুল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ । ১১:২৮ সকাল

সাহিত্য ডেস্ক : নিজের ঝুলিতে আরো একটি পুরস্কার অর্জন করে নিলেন বাংলাদেশ-ভারত দুদেশের জনপ্রিয় লেখিকা শাম্মী তুলতুল। এবার শিশু-সাহিত্যে জলকথা পাণ্ডুলিপি পুরষ্কার ২০২১ পেলেন শাম্মী।

সেরা ৫০ জন অংশগ্রহনকারীর মধ্য থেকে চূড়ান্ত সেরা ৫ বিজয়ীদের একজন শাম্মী তুলতুল। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) পুরস্কারটি ঘোষণা করা হয়। সুবিধা জনক সময়ে সনদ ও ক্রেস্ট দিয়ে বিজয়ীদের সন্মাননা প্রদান করা হবে বলে লেখিকাকে জানিয়েছেন আয়োজকরা।

শাম্মী তুলতুল এ পুরষ্কার প্রাপ্তির অনুভুতি জনাতে গিয়ে অনেকটা আবেগ আপ্লুত হয়ে বলেন, লেখালেখির প্রতিযোগিতায় অংশগ্রহণে আমি ভয় পেতাম বরাবর। আত্মবিশ্বাস লেখালেখিতে থাকলেও লেখালেখির প্রতিযোগিতায় আত্মবিশ্বাস ছিল কিছুটা কম।

কারণ অনেক জায়গায় দুর্নীতি হয় তাই এসবে আমার আগ্রহ কম ছিল। কিন্তু আমার কাছের কিছু মানুষের আগ্রহে অংশগ্রহণ করি সাহস নিয়ে। কিন্তু এই পুরষ্কার এতোটা ফেয়ার হবে ভাবিনি। সত্যি অবাক এবং অবিশ্বাস্য। ঢিল মেরেছি শুধু। আমি জুড়ি বোর্ড এর কাছে অনেক অনেক কৃতজ্ঞ।

খুব অল্প বয়স থেকে লেখালেখির হাতেখড়ি তার। অনেকের সমালোচনা আলোচনার মাঝে নিজেকে থামিয়ে রাখেননি। অনেকে বলছেন লেখালেখি কঠিন এবং এর থেকে নিজেকে জনপ্রিয় করা আরও কঠিন। তাও আবার চট্টগ্রাম থেকে? চট্টগ্রাম বসে no its not possible.

কিন্তু পড়ালেখায় ফাঁকিবাজ সেই ছোট্ট মেয়েটি কারও কথা না শুনে আজ বাংলাদেশ-ভারত দুই বাংলার সুপরিচিত একজন লেখিকা। লেখালেখির গণ্ডি ছড়িয়েছে এশিয়া ছাড়া ইউরোপেও।

আগামী ২০২১ বই মেলায় জলকথা প্রকাশনী থেকে নিজ অর্থায়নে এই বই প্রকাশিত হবে প্রকাশনী সংস্থা জানান। বইয়ের নাম “তালরাজার তাল কাহিনী” নামে গল্পের বইটি প্রকাশ পাবে।

২৪ ঘণ্টা/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন