রাউজান প্রতিনিধি:রাউজান হলদিয়া ইউপির ১নং ওয়াডস্ত উত্তরসর্তা সাহেব বাড়ী জামে মসজিদ মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল সোমবার রাতে মসজিদ ময়দানে অনুষ্টিত হয়েছে।
ফটিকছড়ি তেলপাড়ই সৈয়দ বাড়ী দরবারের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত আলহাজ আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলাহ (মা.জি.আ)এতে সভাপতিত্ত করেন।মাদ্রাসা সুপার মাওলানা মহিউদ্দিন কাদেরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আহসানুল উলুম জামেয়া গাউছিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস আলহাজ্জ আল্লামা ইদ্রিছ আনছারী(মা.জি.আ)।
প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি হাদীনগর দরবারের সাজ্জাদানশীন আল্লামা শহিদুল আলম শাহ আল হাদী। বিশেষ বক্তা ছিলেন তরুন ওয়ায়েজ লস্কর উজির বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিন কাদেরী,সাহেব বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা হাছান আলী। উপস্থিত ছিলেন বেতাগী দরবারের খেদমতগার আলহাজ্ব মুহাম্মদ আলমগীর ,সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন,প্রবীন আলেম মাওলানা আবদুল মান্নান,মাওলানা সরওয়ার আলম,মাওলানা আবুল হাশেম, মাওলানা কপিল উদ্দিন,মাওলানা ইলিয়াছ রেজা,মাওলানা আবুল হাশেম রেজভী, মাওলানা মুহাম্মদ মোরশেদ,মাওলানা হাফেজ মুহাম্মদ জাফর,মাওলানা জেবায়ের হোসেন কাদেরী,মাওলানা দিদার,মাওলানা মিনহাজ প্রমুখ।মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতীর কল্যান কামনা করে মোনাজাত পরিচালনা করেন আল্লামা ইদ্রিছ আনসারি।
২৪ঘণ্টা/এন এম রানা/নেজাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ । ৬:২৮ সন্ধ্যা