২৪ ঘন্টা নিউজ
বুধবার ৪ নভেম্বর ২০২০ www.24ghonta.news২০ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ১৯ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে ১১ জেলেকে ৪৭ হাজার টাকা জরিমানা, বিপুল পরিমাণ ইলিশ মাছ জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২০ । ৮:৫২ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে বিপুল পরিমান ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকালে সীতাকুণ্ডের কুমিরা ও সোনাইছড়ি সাগর উপকূলে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় সমুদ্রে মাছ আহরণকারী ৫টি নৌকার মালিককে ২৫ হাজার টাকা ও ১১ জন জেলেকে ২২ হাজার টাকাসহ মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত ইলিশ মাছ গুলো এক লক্ষ টাকায় নিলামে বিক্রি করা হয়। একই সাথে অবৈধ ৯ টি বেড় জাল জব্দ করা হয়।

উক্ত অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায়, সহকারী কমিশনার (ভূমি) মো: রাশেদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামিম আহমদ। সার্বিক সহযোগীতা করে বাংলাদেশ কোস্ট গার্ড।

২৪ ঘণ্টা/রিহাম/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন