২৪ ঘন্টা নিউজ
বুধবার ৪ নভেম্বর ২০২০ www.24ghonta.news২০ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ১৯ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

চাচার হাত ধরে পালালেন প্রবাসীর স্ত্রী!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২০ । ৯:৩১ রাত

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষীপুরের রামগঞ্জে চাচা আজাদ হোসেনের হাত ধরে ৪ বছরের শিশু সন্তান আলিফা আক্তারকে সঙ্গে নিয়ে পালিয়েছেন ফাতেমা আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী।

রোববার রাতে উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউপির বিশনোপুর গ্রামের মুকছুদী বাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ফাতেমা আক্তারের মা সানু আক্তার সোমবার রামগঞ্জ থানায় চাচা আজাদ হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউপির বিশনোপুর গ্রামের মুকছুদী বাড়ির আ.রশিদের মেয়ে ফাতেমা আক্তার মুন্নীর সঙ্গে চাটখিল উপজেলার পরকোটের আলা উদ্দিনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর তাদের সংসারে একটি কন্যা সন্তান আসে।

একপর্যায়ে মুন্নী তার চাচা আজাদ হোসেন নামের বখাটের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এরই সূত্র ধরে রোববার গভীর রাতে ফাতেমা আক্তার তার একমাত্র কন্যাকে সঙ্গে নিয়ে বখাটে চাচা আজাদ হোসেনের সঙ্গে পালিয়ে যায়।

রামগঞ্জ থানার এএসআই মো. মামুন জানান, অভিযোগের আলোকে পুলিশ চাচা আজাদ হোসেন ও প্রবাসীর স্ত্রী মুন্নীকে উদ্ধারের অভিযান অব্যহত রেখেছে।

২৪ ঘণ্টা/রিহাম

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন