২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২০ www.24ghonta.news২১ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২০ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

চুয়েট ভিসি দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় শিক্ষক সমিতির সংবর্ধনা ও মতবিনিময়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ । ৪:৫৪ বিকাল

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় এবং দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ ০৫ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে উক্ত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধেয় অতিথি হিসেবে ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

শিক্ষক সমিতির সহ-সভাপতি জনাব শ্যামল আচার্যের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ড. মো. সানাউল রাব্বী।

শিক্ষক সমিতির প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক নাহিদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ রাশিদুল হাসান।

অনুষ্ঠানের শুরুতে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত শিক্ষকগণ তাদের বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন