২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২০ www.24ghonta.news২১ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২০ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

চট্টগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ । ২:৫৪ দুপুর

চট্টগ্রাম মহানগরীর সদরঘাট এলাকায় স্বামীর হাতে মারধরের শিকার হয়ে মৃত্যুবরণ করা ইতি বেগম (২৪) হত্যা মামলায় স্বামী সানু মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭ এর বিচারক মুন্সী আব্দুল মজিদের আদালত এ রায় ঘোষণা করেন। এছাড়া আসামি সানু মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানাও করেন আদালত। রায় ঘোষণার সময় আসামি সানু মিয়া আদালতে উপস্থিত ছিলেন।

পুরো বিচার প্রক্রিয়ায় গুরত্বপূর্ণ এ মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি খন্দকার আরিফুল ইসলাম রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের-১১ (ক) ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় একমাত্র আসামি সানু মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আালত। সানু মিয়া সদরঘাটের মো. সিরাজ মিয়ার সন্তান।

২০১৭ সালের ১৫ জানুয়ারি নিজ স্ত্রীকে যৌতুকের জন্য মারধর ও নির্যাতন করে হত্যা করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সানু মিয়া। এ ঘটনায় হত্যার শিকার ইতি বেগমের বোন বাদী হয়ে সদরঘাট থানায় একটি মামলা করেন।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন