২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২০ www.24ghonta.news২১ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২০ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট চালু করল স্পাইস জেট

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ । ১২:০০ দুপুর

চট্টগ্রাম থেকে প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় ফ্লাইট পরিচালনা শুরু করছে স্পাইস জেট এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী ফ্লাইটে চট্টগ্রাম থেকে যাচ্ছেন ৪৬ জন যাত্রী এবং কলকাতা থেকে আসবেন ২০ জন যাত্রী।

সূত্র জানায়, এয়ার বাবল চুক্তির অধীনে বাংলাদেশ ও ভারতের ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে এ রুটে ডানা মেলেছে স্পাইস জেট। এটি তাদের ১১তম আন্তর্জাতিক গন্তব্য।

প্রাথমিক পর্যায়ে চট্টগ্রাম-কলকাতা রুটে সপ্তাহে চারটি শনিবার, রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার ননস্টপ ফ্লাইট পরিচালনা করা হবে। কলকাতা থেকে ফ্লাইট ছাড়বে সকাল ১০টা ৫ মিনিটে, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর পৌনে ১২টায়। চট্টগ্রাম ছাড়বে দুপুর সাড়ে ১২টায়, পৌঁছাবে বেলা ১টা ১০ মিনিটে।

সূত্র জানায়, স্পাইস জেট কলকাতা-চট্টগ্রামে ৪২৫৫ ভারতীয় রুপি, চট্টগ্রাম-কলকাতা ৪৯৩৯ রুপি, কলকাতা-ঢাকা ৪৬৩৮ রুপি, ঢাকা-কলকাতা ৫৪৭৮ রুপি, দিল্লি-ঢাকা ৭৭৪৯ রুপি, ঢাকা-দিল্লি ১০১৩৫ রুপি, চেন্নাই-ঢাকা ৫১২৮ রুপি ও ঢাকা-চেন্নাই ৭৩০৮ রুপি ভাড়া নির্ধারণ করেছে।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন