২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৬ নভেম্বর ২০২০ www.24ghonta.news২২ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২১ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় হতাহত ৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০ । ৩:৩৯ বিকাল

চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারায় মালবাহি একটি মিনি ট্রাকের সাথে যাত্রীবাহি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জন হতাহতের খবর পাওয়া গেছে।

আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার (পিএবি) সড়কের বারখাইন ঝিওরী মাজার গেইটের মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে শহর থেকে বাসা বদলের ফার্নিচার বোঝাই একটি মিনি ট্রাক আনোয়ারার দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি একটি সিএনজি অটোরিক্সার সংগে সংঘর্ষ হয়।

সংঘর্ষে মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। একই ঘটনায় দুমড়ে মুছড়ে যায় সিএনজি অটোরিক্সাটি। এতে সিএনজি চালকসহ ৪ জন গুরুতর আহত হয়।

আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে একজনের মৃত্যু হয় হয় এবং ৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় স্থানীয়রা।

২৪ ঘণ্টা/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন