২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৬ নভেম্বর ২০২০ www.24ghonta.news২২ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২১ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

একুশের সাবেক সভাপতি শহীদ ছাত্রনেতা মান্নার মৃত্যুবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০ । ১১:২৯ রাত

চট্টগ্রাম মহানগরীর হালিশহরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন একুশের সাবেক সভাপতি ও শহীদ ছাত্রনেতা মাহমুদুর রহমান মান্নার মৃত্যু বার্ষিকী উপলক্ষে একুশে ক্লাবের পক্ষ থেকে আজ শুক্রবার (৬ নভেম্বর) বাদ আসর হালিশহর কেন্দ্রীয় মসজিদের পাশে দারুল আহ্কাম মাদ্রাসায় মাওলানা আলী আকবরের পরিচালনায় পবিত্র কুরআন তেলাওয়াত পরবর্তী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

একুশের বিওডি চেয়ারম্যান এম এ হান্নান ও সভাপতি নাজমুল হাকিম কর্তৃক এই শান্তি কামনার স্মরণ সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রবিন, চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাবেক দপ্তর সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নুর উদ্দিন মিল্টন, চট্টগ্রাম মহানগর যুবপরিষদের সাবেক সভাপতি জয় মামুন, যুবলীগ নেতা মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ রিগান, ইসমাঈল হুজুর।

একুশের নোবেল, মনিরুল ইসলাম,ইয়াসির আরাফাত মুন্না, সামীম, রিয়াদ, মুছা, রোবেল তুষার সোহাগ প্রমুখ।

উক্ত স্মরণ সভা পরবর্তী মরহুম মাহমুদুর রহমান মান্নার কবর জিয়ারতের মাধ্যমে এই স্মরণ সভা শেষ হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন