২৪ ঘন্টা নিউজ
শনিবার ৭ নভেম্বর ২০২০ www.24ghonta.news২৩ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২২ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

রাউজানে সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও সন্মাননা প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২০ । ৪:৩৮ বিকাল

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : ৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে চট্টগ্রামের রাউজানে আলোচনা সভা ও সন্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ বারের প্রতিপাদ্য বিষয় ছিল “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”।

শনিবার সকালে রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল্লা আল মাহমুদ ভুঁইয়া, রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা কো-অপারেটিভ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টাজমির উদ্দিন পারভেজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী মনিরুজ্জামান, এ্যাডভোকেট শফিউল আজম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান। অনুষ্ঠানে শ্রেষ্ঠ উদ্যোক্তা সমবায়ীর পুরষ্কার লাভ করেন উপজেলা কো-অপারেটিভ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জমির উদ্দিন পারভেজ।

এছাড়া সমবায়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ দি বুড্ডিষ্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ সভাপতি শাসনরক্ষিত ভিক্ষু, গুজরা অটোরিক্সা চালক সমবায় সমিতি লিঃ, দি বাগোয়ান কোয়েপাড়া কো-অপারেটিভ সোসাইটি, মুন্সিরঘাটা হযরত শাহ লতিফ অটোরিক্সা চালক সমবায় সমিতির সম্পাদক মুবিন উদ্দিন, অদুদিয়া সড়ক অটোরিক্সা ও অটোটেম্পো চালক সমবায় সমিতির সভাপতি হারুনুর রশিদকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

২৪ ঘণ্টা/রিহাম/নেজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন