রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজানের ঐতিহ্যবাহী সংগঠন আলোকন ক্লাবের আয়োজনে মুক্তিযোদ্ধা হাসান খোন্দকার স্মৃতি আন্তঃ ফুটবল টুর্ণামেন্ট- ২০২০এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে গহিরা আলোকন ক্লাবের সামনে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। আলোকন ক্লাবের সভাপতি এহেছান উল্লাহ জাহেদীর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন।
বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ইফতিখার উদ্দিন দিলু, সাবেক সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফরিদ, গোলাফুর, আনোয়ার জাহেদী, নাছির উদ্দিন, আবদুল মান্নান, আবু আহমদ, ফয়সাল মেম্বার, সাধারণ সম্পাদক সুমন প্রমূখ।
মুক্তিযোদ্ধা হাসান খোন্দকার স্মৃতি আন্তঃ ফুটবল টুর্ণামেন্ট- ২০২০ এর উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে মরহুম আব্দুল গফফার স্মৃতি একাদশ বনাম মরহুম শাহাজান স্মৃতি একাদশ। উভয় পক্ষের হাড্ডা-হাড্ডি লড়াইয়ে খেলায় সমতা আসার পর ট্রাইবেকারে জয়ালাভ করে মরহুম শাজাহান স্মৃতি একাদশ।
২৪ঘণ্টা/এন এম রানা/নেজাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২০ । ৫:২০ সন্ধ্যা