২৪ ঘন্টা নিউজ
শনিবার ৭ নভেম্বর ২০২০ www.24ghonta.news২৩ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২২ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে ডাকাতিসহ একাধিক মামলার আসামী তৈয়ব গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২০ । ৭:০১ রাত

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে ডাকাতিসহ একাধিক মামলায় পরোয়ানাভুক্ত আসামী তৈয়বকে গ্রেফতার করেছে পুলিশ ।

আজ শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পূর্ব চরণদ্বীপ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে পূর্ব চরণদ্বীপের তফাজ্জল আহমদের ছেলে ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, তৈয়ব ডাকাতি, বিস্ফোরক এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া ৩টি জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

২৪ঘণ্টা/এন এম রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন