২৪ ঘন্টা নিউজ
শনিবার ৭ নভেম্বর ২০২০ www.24ghonta.news২৩ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২২ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহীনকে দল থেকে অব্যাহতি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২০ । ১০:১৭ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্হী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীন আহম্মদকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ সীতাকুণ্ড উপজেলা শাখার আহবায়ক শায়েস্তা খানের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

উল্লেখ্য যে,২০১৭ সালে একটি প্রাইভেট কার চুরির মামলায় সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহীন (৩৫)কে গত ৩ নভেম্বর রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেফতার করে। শাহীন সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার নুর মোহাম্মদের ছেলে।

প্রেস বিজ্ঞাপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সকল কার্যক্রম স্থাগিত করা হয়েছে। এদিকে শাহীনের অপরাধের বিষয়ে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ শায়েস্তা খাঁন বলেন, অপরাধ করলে দলে কারো স্থান হবেনা। প্রধানমন্ত্রীর ঘোষনা, অপরাধী যেই হোক এমন কি নিজ দলের হলেও তাকে আইনের আওতায় আসতে হবে।

২৪ ঘণ্টা/রিহাম/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন