২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২০ www.24ghonta.news২৮ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২৭ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৩,শনাক্ত ১৮৪৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ । ৪:০১ বিকাল

২৪ ঘণ্টা নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৪৫ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৪ লাখ ২৭ হাজার ১৯৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬১৪০ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৪ হাজার ৮৬৮ জন।

মৃতদের মধ‌্যে পুরুষ ৯ জন, নারী ৪ জন। বয়স বিবেচনায় মৃতের সংখ্যা ৫১ থেকে ৬০ বছর বয়সী ৪ জন, ৬০ বছরের ওপরে ৯ জন রয়েছেন।

এর মধ‌্যে ঢাকায় মারা গেছেন ৮ জন, চট্টগ্রামে ১ জন, রাজশাহীতে ১ জন, সিলেটে ১ জন এবং রংপুরে ২ জন।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন