২৪ ঘন্টা নিউজ
রবিবার ৮ নভেম্বর ২০২০ www.24ghonta.news২৪ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২৩ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

১৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৮ নভেম্বর, ২০২০ । ১২:১৯ দুপুর

দীর্ঘ ১৯ ঘণ্টা পর সিলেট-ঢাকা এবং সিলেট-চট্টগ্রাম রুটে আন্তঃনগর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় তেলবাহী ট্রেন লাইনচ্যুতির কারণে এ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিলো।

দুর্ঘটনাকবলিত সাতটি ট্যাংকারে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরারতের পর রোববার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার (গ্রেড-১) মো. আফছার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আফছার উদ্দিন বলেন, আখাউড়া থেকে বগিমেরামতকারী ইঞ্জিন এসে লাইনের ওপর ছিটকে পড়া ট্যাংকারগুলো সরিয়ে ট্রেনলাইন মেরামতের পর আজ রবিবার সকাল ৮টায় পুনরায় চালু হয়েছে ট্রেন চলাচল।

এর আগে গতকাল শনিবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশনের আউটার সিগন্যালে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

শ্রীমঙ্গল রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি চট্টগ্রাম থেকে কেরোসিন ও ডিজেল নিয়ে সিলেট যাচ্ছিল। এতে সাতটি ট্যাংকারে মেঘনা পেট্রোলিয়াম করপোরেশনের প্রায় দেড় লাখ লিটার কেরোসিন ছিল। এই দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন