২৪ ঘন্টা নিউজ
রবিবার ৮ নভেম্বর ২০২০ www.24ghonta.news২৪ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২৩ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

করোনায় আক্রান্ত মাহমুদুল্লাহ রিয়াদ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৮ নভেম্বর, ২০২০ । ১২:৪৫ দুপুর

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আজ পাকিস্তানে উড়াল দেওয়ার কথা ছিল মাহমুদুল্লাহ রিয়াদের। কিন্তু সেটি আর হচ্ছে না। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ।

তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহমুদউল্লাহ বলেন, ‘পাকিস্তান যাওয়ার জন্যই পরীক্ষা করিয়েছিলাম ৬ তারিখ। পজিটিভ আসার পর চমকে গেছি। নিশ্চিত হওয়ার জন্য পরদিন আরেকবার করালাম, এবারও পজিটিভ। এমনিতে কোনো সমস্যা নেই। দুই দিন আগে থেকে হালকা একটু ঠাণ্ডা লেগেছে, যেটা নরম্যালই হতে পারে। এ ছাড়া কোনো উপসর্গ নেই। আপাতত বাসায়ই আইসোলেশনে আছি।’

তিনি বলেন, ‘পিএসএলে খেলা হচ্ছে না, হতাশাজনক তো বটেই। যথেষ্ট সাবধান ছিলাম। তবু কীভাবে হলো জানি না। কিছু করার নাই। ভবিষ্যতে আবার সুযোগ আসবে ইনশাল্লাহ। এখন আমাদের টি-টোয়েন্টি টুর্নামেন্টটি খেলতে পারি যদি, সেই আশা করছি।’

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন