২৪ ঘন্টা নিউজ
রবিবার ৮ নভেম্বর ২০২০ www.24ghonta.news২৪ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২৩ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

২৪ ঘণ্টায় করোনায় আরো ১৮ জনের মৃত্যু, শনাক্ত ১৪৭৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৮ নভেম্বর, ২০২০ । ৩:৫৫ বিকাল

২৪ ঘণ্টা নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৭৪ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৪ লাখ ২০ হাজার ২৩৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬০৬৭ জন।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৭৭ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৩৮ হাজার ১৩৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

এতে আরো জানানো হয়, ১১৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬০১টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৭৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৪ লাখ ৪২ হাজার ৬০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৫৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৪৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চে।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন