২৪ ঘন্টা নিউজ
রবিবার ৮ নভেম্বর ২০২০ www.24ghonta.news২৪ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২৩ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

প্রেমিকের সাথে ফটিকছড়ি এসে গণ ধর্ষনের শিকার এক কিশোরী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৮ নভেম্বর, ২০২০ । ৪:২১ বিকাল

ফটিকছড়ি প্রতিনিধি:প্রেমিককে বেধে রেখে ফটিকছড়িতে ৮জন মিলে গণ ধর্ষন করেছে এক কিশোরীকে। গত ৬ নভেম্বর রাত সাড়ে ৮টা থেকে মধ্যরাত আড়াইটার দিকে নারায়ানহাট চান সাকিনের বাগানে এই ঘটনা ঘটে।

থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। এই ব্যাপারে ভিকটিম বাদী হয়ে ভূজপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা নং – ০৮ তারিখ ০৮/১১/২০২০ ইংরেজি। পরে ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করে পুলিশ।

জানা যায়, অক্সিজেন থেকে প্রেমিক নাজিম তার প্রেমিকা রেখাকে তাদের গ্রামের বাড়ী ফটিকছড়িতে নিয়ে যাওয়ার সময় প্রতিমধ্যে ৮ জন তার গতিরোধ করে তাকে বেধে ফেলে তার প্রমিকাকে গন ধর্ষন করে। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আব্দুল্লাহ আল মাসুম বলেন, ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য চমেকে পাঠানো হয়েছে।

২৪ঘণ্টা/এন এম রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন