২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩০ অক্টোবর ২০১৯ www.24ghonta.news১৫ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ২ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

সম্রাটের সহযোগী জাকির আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯ । ৯:০২ সকাল

যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সহযোগী জাকির হোসেনকে ভোলা সদর উপজেলা থেকে আটক করেছে র‌্যাব।

এ সময় জাকিরের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকালে জাকিরকে ভোলা জেলা শহরের চরনেয়াবাদ এলাকায় নতুন পাসপোর্ট অফিস সংলগ্ন তার নানা শ্বশুরের বাড়ি থেকে আটক করে র‌্যাব। রাতেই তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও চার বোতল বিদেশি মদসহ জাকির হোসেনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব বাদী হয়ে ভোলা থানায় মামলা দায়ের করেছে। ওই মামলায় জাকিরকে ক্যাসিনো খ্যাত সম্রাটের ব্যবসায়িক পার্টনার উল্লেখ করা হয়েছে।

জাকির হোসেন (৪৫), তার বাবার নাম আবদুল মান্নান, সাং- শান্তি নগর, ঢাকা, নাম পরিচয়ের এক ব্যক্তিকে র‌্যাব সদস্যরা আটক করে ভোলা থানায় হস্তান্তর করেছে বলে জানায় পুলিশ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন