২৪ ঘন্টা নিউজ
সোমবার ৯ নভেম্বর ২০২০ www.24ghonta.news২৫ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২৪ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা আদায়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২০ । ৭:১৩ রাত

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযানে আলুর দাম বৃদ্ধি রাখা, মাস্ক না পরা ও ফার্মেসীতে স্যাম্পল ওষুধ রাখার দায়ে ৩১ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে রাউজান উপজেলা সদরের ফকিরহাট ও মুন্সির‌ঘাটায় এই অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২ টা থেকে দেড়টা পর্যন্ত অভিযানে সহযোগিতা করেন উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

এই সময় ফকিরহাট কাঁচা বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করা, পথচারীরা মুখে মাস্ক না পরা ও কৈবল্য ফার্মেসীর মালিক প্রদীপ কান্তি চৌধুরীকে স্যাম্পল ওষুধ রাখার দায়ে ১০ হাজার টাকাসহ মোট ৩১ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, কাঁচা বাজারে আলুর দাম বেশি রাখা, পথচারীর মুখে মাস্ক না থাকা ও স্যাম্পল ওষুধ রাখার কারণে একটি ফার্মেসীর মালিককে ১০ হাজারসহ সর্বমোট ৩১ হাজার ৫’শ জরিমানা করা হয়। সেই সাথে ভবিষ্যতে এই ধরনের কাজ না করার অনুরোধ জানানো হয়। অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

২৪ঘণ্টা/এন এম রানা/নেজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন