২৪ ঘন্টা নিউজ
সোমবার ৯ নভেম্বর ২০২০ www.24ghonta.news২৫ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২৪ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

কুলগাঁওতে দখলমুক্ত হল সড়ক, জনসাধারণের জন্য উন্মুক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২০ । ৯:৩৫ রাত

চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার কুলগাঁওতে অভিযান চালিয়ে আবদুর সোবহান সোসাইটি সড়কের অবৈধ দখলদার উচ্ছেদ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (৯ নভেম্বর) সকালে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সড়কটি অবৈধ দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

অভিযানের নের্তৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস।

অবিযানের সময় কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারি, র‌্যাব-৭, বায়েজিদ থানা পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ৩০ আনসার ব্যাটালিয়ানের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

২৪ ঘণ্টা/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন