২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২০ www.24ghonta.news২৬ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২৫ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

ফটিকছড়ি থানার নতুন ওসি রবিউল ইসলাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ । ১২:২৫ রাত

ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিযুক্ত হলেন রবিউল ইসলাম। তিনি একই থানায় ওসি-তদন্ত হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৯ সালের ১৭ সেপ্টেম্বরে ফটিকছড়ি থানায় তিঁনি পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেছিলেন।

সোমবার (৯ নভেম্বর) পুলিশ বিভাগের একটি আদেশে তাঁকে ওসি হিসবে নিযুক্ত করা হয়।

জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে ওসি বাবুল আকতার মহোদয় দায়িত্ব পালন করছেন। আমি এখনো দায়িত্বভার নিইনি। কয়েকদিনের মধ্যে আমি ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করব।

২৪ ঘণ্টা/রিহাম/জুনায়েদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন