২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২০ www.24ghonta.news২৬ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২৫ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

সস্ত্রীক করোনা আক্রান্ত মমিনুল হক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ । ১১:০৮ রাত

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মমিনুল হক করোনা আক্রান্ত। তবে শুধু মমিনুলই নন, তার স্ত্রীও করোনা পজিটিভ বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী। এর ফলে বঙ্গবন্ধু টি-২০ কাপে খেলা অনিশ্চিত হয়ে পড়লো তার।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। পিএসএল খেলতে যাওয়ার আগে রুটিন টেস্ট করানোর পর জানা যায় কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর। তবে এখন কিছুটা মাথা ঝিমঝিম ছাড়া আর কোনো শারীরিক সমস্যা নেই বলে জানিয়েছেন মমিনুল।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন