২৪ ঘন্টা নিউজ
বুধবার ১১ নভেম্বর ২০২০ www.24ghonta.news২৭ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২৬ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

কাপ্তাইয়ে সন্ত্রাসী হামলায় নিহত ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২০ । ১:৩৭ দুপুর

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর গর্জনিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ২ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে ওয়াগ্গা ইউনিয়ন এর গর্জনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সুভাষ তনচংগ্যা (৪৫) ও ধনঞ্জয় তনচংগ্যা (৩২)।

কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধনঞ্জয় তনচংগ্যার বাড়িতে এসে ঘুম থেকে ডেকে তাদের গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

ওসি আরও জানান, নিহতরা আঞ্চলিক দল জেএসএস এর সমর্থক বলে এলাকাবাসী জানিয়েছেন। প্রতিপক্ষরা এই হামলা করছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে বুধবার (১১ নভেম্বর) সকালে কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন এবং থানা পুলিশের এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি হাসপাতালে পাঠিয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
২৪ ঘণ্টাা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন