২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২০ www.24ghonta.news২৮ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২৭ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

মৃত্যুহীন দিনে চট্টগ্রামে আরও ১১৩ জনের করেনা শনাক্ত

চট্টগ্রামে করোনা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ । ৯:০৭ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ১১৩ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ১০২ জন এবং উপজেলাগুলোতে ১১ জন। এ নিয়ে চট্টগ্রামে ২২ হাজার ২২৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বিগত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে কারো মৃত্যু হয় নি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ১২৯৪ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১১৩ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ২২২২৮ জন। এর মধ্যে নগরে ১৬৪২২ জন এবং উপজেলায় ৫৮০৬ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গতকাল ৫৭ টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) গতকাল ৫৫২ টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গতকাল ৪৪১ টি নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল নমুনা পরীক্ষা হয় নি।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের নমুনা পরীক্ষা হয় নি।

ইমপেরিয়াল হাসপাতালে গতকাল ৬৫ টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেভরণ ল্যাবে গতকাল চট্টগ্রামের ১২২ টি নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল গতকাল ৩২ টি নমুনা পরীক্ষা করে নগরে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) গতকাল ৪ টি নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩০৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২১৫ এবং উপজেলায় ৯৪ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৬ হাজার ৭২৬ জন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন