২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২০ www.24ghonta.news২৮ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২৭ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

র‌্যাবে সারওয়ারের জায়গায় নতুন আইন কর্মকর্তা মাজহারুল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ । ৬:২০ সন্ধ্যা

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন কর্মকর্তার পদ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বদলি করার পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামকে সেই দায়িত্ব দিয়েছে সরকার।

বৃহস্পতিবার ঢাকার সরকারি প্রকাশনা ও মুদ্রাণালয়ের সিনিয়র সহকারী পরিচালক হিসেবে বদলির আদেশাধীন এই কর্মকর্তাকে র‌্যাবে পদায়নের জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মাজহারুল ইসলাম র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের স্থলাভিষিক্ত হবেন।

প্রায় ছয় বছর দায়িত্ব চালিয়ে আসা সারওয়ার আলমকে গত সোমবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়।

২৪ ঘণ্টা/রিহাম

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন