২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২০ www.24ghonta.news২৮ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২৭ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

সদালাপী মানুষ হিসাবে সানোয়ার আলী ছিলেন সকলের শ্রদ্ধার: বক্কর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ । ৬:৫৩ সন্ধ্যা

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, সৈয়দ সানোয়ার আলি সানু দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন, পরবর্তীতে দেশ গঠনে নিজেকে আত্মনিয়োগ করেন। দেশ, জাতি ও জণগনের অধিকার প্রতিষ্ঠায় ও কল্যাণে তাঁর নিষ্ঠা, আন্তরিকতা এবং কর্তব্যপরায়নতায় তিনি ছিলেন অঙ্গীকারবদ্ধ। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়। রাজনীতির পাশাপাশি শতদল ক্লাবের মতো একটি ক্রীড়া ও সামাজিক সংগঠনের কর্ণধার ছিলেন তিনি।

একজন সদালাপী ও স্পষ্টবাদী মানুষ হিসাবে তিনি সবার কাছে অত্যান্ত জনপ্রিয় ছিলেন। দেশের মানুষের ভোটধিকার ও গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার স্বপ্ন নিয়ে সৈয়দ সানোয়ার আলি সানু জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ দিয়ে দেশ স্বাধীন করেছে সে স্বপ্ন আজও পূরণ হয়নি। দেশের মানুষ আজও গণতন্ত্রহীন, নিরাপত্তাহীন, বাকস্বাধীনতাহীন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে তার গৌরবোজ্জ্বল ভূমিকা চট্টগ্রামবাসী আজীবন মনে রাখবে। তিনি সৈয়দ সানোয়ার আলী সানুর বিদেহী আত্নার মাগফেরাত কামনা কারেন।

তিনি বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদে যোহর নগনীর এনায়েত বাজার শাহী জামে মনজিদে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সানোয়ার আলী সানু স্মৃতি সংসদের উদ্যোগে মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সানোয়ার আলী সানুর ৫ম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ কালে এ কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সানোয়ার আলী সানু স্মৃতি সংসদের দোয়া ও মাহফিলে আবুল হাশেম বক্কর।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের খতিব মাওলান মীর মোঃ রাসেদুল আলম। মিলাদ মহফিল শেষে বায়তুল ফোরকান এতিন খানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিররন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, নগর বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু মুছা, এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহেদ উল্লাহ রাসেদ, নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সৈয়দ সানোয়ার আলী সানু স্মৃতি সংসদের সভাপতি আবু মোহাম্মদ মহসীন চৌধুরী , স্মৃতি সংসদের দিদারুল ইসলাম দিদার, আব্দুল্লাহ আল হারুন, এফ এ এফ রুমী, মোহাম্মদ কামাল হোসেন, মোঃ রায়হান আলম, ওমর ফারুক, নুর হোসেন, মোঃ ওয়াসিম , মোঃ সাজ্জাদ হোসেন খাঁন, মোহাম্মদ ইমরান হোসেন, মীর মোহাম্মদ মোবারক হোসেন , মোঃ হানিফ রানা প্রমূখ।

২৪ ঘণ্টা//রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন