২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২০ www.24ghonta.news২৮ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২৭ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

বিসিকে ‘ফিনান্সিয়াল এনালাইসিস এন্ড ক্রেডিট ম্যানেজমেন্ট ফর এসএমই’স প্রশিক্ষণ সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ । ১০:৩৯ রাত

বিসিক কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী ‘ফিনান্সিয়াল এনালাইসিস এন্ড ক্রেডিট ম্যানেজমেন্ট ফর এসএমই’স’ শীর্ষক এক প্রশিক্ষণ শেষ হয়েছে।

উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটে যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প।

বৃহস্পতিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৫ জন কর্মকর্তার হাতে সনদ তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন স্কিটির অধ্যক্ষ মোঃ শফিকুল আলম। এটি পরিচালনা করেন প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন