২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২০ www.24ghonta.news২৮ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২৭ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

র‌্যাবের মহাপরিচালক করোনায় আক্রান্ত,হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ । ১১:০২ রাত

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বুধবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

বৃহস্পতিবার গণমাধ্যমকে এ বিষযে র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘শারীরিকভাবে অসুস্থবোধ করায় আমি নমুনা পরীক্ষা করাই। গতকাল নমুনা পরীক্ষার ফলাফলে করোনা রিপোর্ট পজিটিভ আসে।

তার পরই আমি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছি। ’

র‍্যাব ডিজি বলেন, ‘এখন কিছুটা সুস্থবোধ করছি। হাসপাতালে ভর্তি থেকেই চিকিৎসা করাচ্ছি। যাতে দ্রুত সুস্থ হয়ে উঠি, সেজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি। ’

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন