২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৩ নভেম্বর ২০২০ www.24ghonta.news২৯ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২৮ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

ঢাকা-১৮ আসনে আ’লীগের হাবিব হাসান বেসরকারিভাবে নির্বাচিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০ । ১২:১৬ রাত

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে তিনি জয়লাভ করছেন।

তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট।

রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টার থেকে এ ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা-১৮ আসনের রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বেসরকারিভাবে লিখিত ফল ঘোষণায় উল্লেখ করেছেন, এ আসনে মোট ভোট পড়েছে ১৪ দশমিক ১৮ শতাংশ। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ৮১ হাজার ৮১৮টি। কোনো অবৈধ ভোট ছিল না।

আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী ছাড়া এ উপনির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ (মাছ) পেয়েছেন ১২৬, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক (ডাব) পেয়েছেন ৯১, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার (লাঙ্গল) পেয়েছেন ৩২৫ ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের-পিডিপি মো. মহিববুল্লা বাহার (বাঘ) প্রতীক নিয়ে পেয়েছেন ৮৭ ভোট।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন