২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৩ নভেম্বর ২০২০ www.24ghonta.news২৯ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২৮ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

ঠাকুরগাঁওয়ে ২৫ হাজার ২শ জন কিশোরীকে স্যানেটারী ন্যাপকিন বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০ । ১:০৫ রাত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের কিশোরী দলের সদস্যদের মাঝে স্যানেটারী ন্যাপকিন বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গোবিন্দনগরস্থ ইএসডিও’র মেধা অনুশীলন কেন্দ্রে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের ফিল্ড অপারেশন ডিরেক্টর অঞ্জলী জেসিনতা কস্তার সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার,পরিবার পরিকল্পনা উপ পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, জেলা শিক্ষা পরিদর্শক মনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন এনরীচ প্রকল্পের সদর উপজেলা স্বাস্থ্য ও পুষ্টি সমন্বয়কারী আজিজুল হকসহ এ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ বক্তব্য দেন।

এ সময় কিশোরী দলের সদস্যদের হাতে ৩টি করে স্যনেটারী ন্যাপকিন তুলে দেন অতিথিরা।

পরে পর্যায়ক্রমে জেলায় ২৫ হাজার ২শ জন কিশোরীকে স্যানেটারী ন্যাপকিন প্রদান করা হবে বলে জানানো হয়।

২৪ ঘণ্টা/রিহাম/গৌতম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন