২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৩ নভেম্বর ২০২০ www.24ghonta.news২৯ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২৮ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

চট্টগ্রামে অস্ত্রাগার উদ্ধোধন করলেন আইজিপি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০ । ১১:৪১ রাত

চট্টগ্রাম হালিশহর থানাধীন উত্তর হালিশহর পুলিশ ফাঁড়ি এবং মনসুরাবাদ পুলিশ লাইন্সের অস্ত্রাগার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ফাঁড়ি ও অস্ত্রাগারের উদ্ধোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এম মোস্তাক আহমেদ খান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর ও উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক প্রমুখ।

উদ্বোধনকালে ড. বেনজীর আহমেদ বলেন, নবনির্মিত পুলিশ ফাঁড়ি উদ্বোধনের ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির হবে।

পাশাপাশি স্থানীয় জনসাধারণের পুলিশিং সেবা প্রাপ্তি আরও সহজতর ও গতিশীল হবে।
২৪ ঘণ্টা/রিহাম

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন