২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৫ নভেম্বর ২০২০ www.24ghonta.news১ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ৩০ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

খাগড়াছড়িতে ছাত্রলীগের সড়ক অবরোধ চলাকালে পর্যটকবাহী গাড়ী ভাংচুর, আটক ৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ । ৬:৫১ সন্ধ্যা

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ছাত্রলীগের পদবঞ্চিতদের সড়ক অবরোধ চলাকালে সাজেকগামী পর্যটকবাহী ১০ গাড়ী ভাংচুর করা হয়।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৯ টায় দীঘিনালা লারমা স্কোয়ার এলাকায় গাড়ী ভাংচুর করা হয়। এ সময় পুলিশ পিকেটারদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দীঘিনালা সরকারি কলেজ মোড় থেকে পুলিশ ছাত্রলীগের ৩ নেতাকর্মীকে আটক করে।

দীঘিনালা ছাত্রলীগের পদবঞ্চিতদের অভিযোগ, জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ টাকার বিনিময়ে ছাত্রলীগের গঠনতন্ত্র ভঙ্গ করে প্রেস কমিটি ঘোষণা করেছে। এতে করে ত্যাগী ও প্রকৃত নেতাকর্মীরা বঞ্চিত হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার বিকেলে সম্মেলন বা কাউন্সিল ছাড়াই দীঘিনালা উপজেলা, দীঘিনালা সরকারি কলেজ, মাটিরাঙ্গা উপজেলা ও রামগড় উপজেলা ছাত্রলীগের প্রেস কমিটি ঘোষণা দেয়া হয়।

২৪ ঘণ্টা/রিহাম/প্রদীপ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন