২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৫ নভেম্বর ২০২০ www.24ghonta.news১ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ৩০ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

মাস্ক নেই: কর্ণফুলীতে ৯জনকে ২৭৫০টাকা জরিমানা, এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ । ১১:২৯ রাত

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষে চট্টগ্রাম এ শাহ্ আমানত সেতুর টোল প্লাজা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৯জনকে জরিমানা করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) বিকেল উপজেলার মইজ্জারটেক মোড়ে মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা।

এসময় যাত্রীবাহী কয়েকটি বাসে মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি মেনে না চলার অপরাধে দন্ড বিধি ১৮৮ ধারা মোতাবেক ০৯ (নয়) জনকে ২৭৫০/- (দুই হাজার সাতশত পঞ্চাশ টাকা) অর্থদন্ড প্রদান করা হয় এবং জনসাধারণকে সচেতনতার লক্ষ্যে সাবধান করা হয়। এছাড়াও শিকলবাহায় বনফুল সেমাই কারখানাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন স্যানেটারি ইন্সপেক্টর মনোয়ারা বেগম, কর্ণফুলী থানা পুলিশের এসআই মোহাম্মদ কিবরিয়া, চট্টগ্রাম ট্রাফিক বিভাগ, ইউএনও অফিস স্টাফ, আনসার সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগণ।

করোনা ভাইরাস (দ্বিতীয় ঢেউ) প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন জানান।

২৪ ঘণ্টা/রিহাম/জাহেদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন