২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৬ নভেম্বর ২০২০ www.24ghonta.news২ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ১ রবিউস সানি ১৪৪২ হিজরি

চুয়েট কর্মচারী ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ । ৫:০৯ সন্ধ্যা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কর্মচারী ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান এবং ক্লাবের সমাপনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ নভেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

কর্মচারী ক্লাবের সভাপতি মোহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, চুয়েট স্টাফ ওয়েলফেয়ারের সভাপতি অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ এবং চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন। কর্মচারী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর্মচারী ক্লাবের সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক মো. আবদুর রহমান।

এতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে কর্মচারী ক্লাবের পক্ষ থেকে স্টাফ ওয়েলফেয়ারের সভাপতি অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ, উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান, চীফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ হারুন এবং সহকারী পরিচালক (নিরাপত্তা) মো. আনিসুজ্জামান খানকে সম্মাননা প্রদান করা হয়।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন