২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৬ নভেম্বর ২০২০ www.24ghonta.news২ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ১ রবিউস সানি ১৪৪২ হিজরি

সীতকুণ্ডে প্রতিবন্ধীদের মাঝে হ্যান্ডিক্যাপের সহায়ক উপকরণ বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ । ৭:২৩ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে এনজিও সংস্থা হ্যান্ডিক্যাপ ইন্টার ন্যাশনাল ও হিউম্যানিটি এ্যান্ড ইনক্লুশন বাংলাদেশের আয়োজনে প্রতিবন্ধী জনগোষ্ঠীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মিল্টন রায়।

সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সঞ্জয় চৌধুরীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হ্যান্ডিক্যাপ ইন্টার ন্যাশনাল এর বেইজ ম্যানেজার আব্দুল গফুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।

টেকিং সাকসেসফুল ইনোভেশন টু স্কেল-পাথওয়েজ ফর ডিজ্যাবিলিটি ইনক্লুসিভ গ্র্যাজুয়েশন আউট অফ প্রোভার্টি প্রজেক্ট এর আওয়ায় এদিন প্রতিবন্ধীদের জন্য সহায়ক হুইল চেয়ার (স্ক্র্যাচ), টয়লেট চেয়ার, হাঁটার লাঠি, সাদাছড়ি, টাই সাইকেলসহ মোট ২৩টি উপকরণ বিতরণ করা হয়। এ ছাড়া প্রশিক্ষণ প্রাপ্ত প্রতিবন্ধী পরিবারকে ৮টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও মিল্টন রায় বলেন, হ্যান্ডিক্যাপ ইন্টার ন্যাশনাল সবসময় প্রতিবন্ধীদের পাশে থেকে সহযোগিতা করে প্রশংসা কুড়িয়েছে। আজকেও যেসব সরঞ্জাম প্রদান করা হয়েছে তা তাদের অনেক কাজে আসবে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

২৪ ঘণ্টা/রিহাম/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন