২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২০ www.24ghonta.news৩ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ২ রবিউস সানি ১৪৪২ হিজরি

ঠাকুরগাঁওয়ে কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রম উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ । ৪:১২ বিকাল

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বক্ষব্যাধি ক্লিনিকে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ১৭ নভেম্বর মঙ্গলবার সকালে ফিতা কেটে পরীক্ষার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা: নাদিরুল আজিজ চপল, বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট ডা: শুভেন্দু কুমার দেবনাথ, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফিরোজ জামান জুয়েল, শিশু বিশেষজ্ঞ ডা: সাজ্জাদুর হায়দার শাহীন, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: মো: মেরাজুল ইসলাম সোনা, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সুপ্রিয় জুট মিলের ব্যাবস্থাপনা পরিচালক বাবলুর রহমান প্রমুখ।

বক্তারা এক্সপার্ট মেশিন প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এর মাধ্যমে প্রতিদিন ৩ থেকে ৪ জনের করোনা পরীক্ষার ফলাফল ১ ঘন্টার মধ্যেই পাওয়া যাবে।

২৪ ঘণ্টা/রিহাম/গৌতম চন্দ্র বর্মন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন