২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২০ www.24ghonta.news৩ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ২ রবিউস সানি ১৪৪২ হিজরি

জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ । ৬:৪২ সন্ধ্যা

২৪ঘণ্টা নিউজ ডেস্ক: জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার আলোচনা সভা গত ১৬ নভেম্বর সোমবার সন্ধ্যা ৭ টায় নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ্’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা জাফর ইকবাল। সহ সভাপতি মোঃ ইসমত পাশা চৌধুরী ইনু, সালমা বেগম, সদস্য জামাল আহমেদ, মোঃ জসীম উদ্দীন চৌধুরী, আবছার উদ্দিন অলি, এড. প্রতাপ পাল, সাফাত ইব্রাহীম, মঞ্জুর আলম। সভা শেষে কেন্দ্রীয় কমিটির অনুমোদিত চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা হিসেবে বিশিষ্ট মানবাধিকার সংগঠক জাফর ইকবালকে পত্র হস্তান্তর করেন।

জাফর ইকবাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকান্ড গুলো যত বেশি প্রচার প্রচারনা করা হবে, তত বেশি দলের ভাবমুর্তি ও সুনাম বহির্বিশ্বে উজ্জ্বল হবে। শহর, বন্দর, নগর, গ্রাম কিংবা অজপাড়া গাঁয় সর্বত্রই বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার কার্যক্রমকে গতিশীল করতে নতুন নতুন পরিকল্পনা গ্রহন করা হবে। মহানগর শাখার সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোতে সহযোগিতা করতে হবে।

২৪ঘণ্টা/এন এম রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন