২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৮ নভেম্বর ২০২০ www.24ghonta.news৪ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ৩ রবিউস সানি ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে ট্রাক ভর্তি চোরাই সেগুন কাঠ আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ । ২:২১ দুপুর

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে পাচারের সময় একটি ট্রাক ভর্তি সেগুন কাঠ আটক করেছে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন ও চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের বন কর্মকর্তারা গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার ফকিরহাটস্থ কালুশা ব্রীজ এলাকা থেকে সেগুন কাঠ বোঝায় ট্রাকটি আটক করে।

ট্রাকটির মধ্যে অনুমানিক ৫ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ ছিল বলে জানান বন কর্মকতারা।

জানা যায়, চট্টগ্রাম থেকে চোরাই সেগুন কাঠ বোঝায় করে ঢাকা অভিমূখী নিয়ে যাচ্ছিল (ঢাকা মেট্রো-১৮-০৫৭৭) একটি ট্রাক। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বন বিভাগের শহর রেঞ্জ ও ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশন যৌথ অভিযানে ট্রাকটি আটক করে ফৌজদারহাট বিট কার্যালয়ে নিয়ে যায়। ট্রাকটিতে আনুমানিক ২৫০ ঘনফুট সেগুন কাঠ ছিল।

এব্যাপারে চট্টগ্রাম উত্তর বন বিভাগ শহর রেঞ্জ ফরেস্টার মোঃ নাজমুল হাসান বলেন, এই বিষয়ে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ট্রাকটি জব্দ আছে।

২৪ ঘণ্টা/রিহাম/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন