২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৮ নভেম্বর ২০২০ www.24ghonta.news৪ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ৩ রবিউস সানি ১৪৪২ হিজরি

পথচারীদের মাঝে বোয়ালখালী প্রেস ক্লাবের মাস্ক বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ । ৩:০৪ বিকাল

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলা সদরে এক বৃদ্ধের মুখে মাস্ক পরিয়ে দিয়ে আনুষ্টানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. শাহীনুর কিবরিয়া মাসুদ।

এতে উপস্থিত ছিলেন, ক্লাবের সহ- সভাপতি রাজু দে, সহ সাধারণ সম্পাদক পূজন সেন, অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন।

ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. সেকান্দর আলম বাবর।
এ সময় ক্লাবের সদস্যরা পথচারীদের মাঝে দুই শতাধিক মাস্ক বিতরণ করেছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন