২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩০ অক্টোবর ২০১৯ www.24ghonta.news১৫ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ২ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

পরিবেশের ছাড়পত্র না থাকায় সীতাকুণ্ডে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯ । ৭:৪১ রাত

পরিবেশ ছাড়পত্র না থাকার অভিযোগে সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় জিন মা (বিডি) নামক একটি কারখানাকে একলক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

আজ বুধবার (৩০ অক্টোবর) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করার অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, কদমরসুল এলাকায় জিন মা (বিডি) নামক এই কারখানাতে বিভিন্ন শিপ ইয়ার্ড ও বিভিন্ন কারখানা থেকে মিল স্কিল নামে কিছু ধাতব এনে সেগুলো আগুনে পুরানো হয়। এতে পরিবেশ দূষণ হচ্ছে।

এ কাজটি করার জন্য তারা পরিবেশের কোন ছাড়পত্রও নেয়নি। উক্ত প্রতিষ্ঠানকে একলক্ষ টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন