২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২০ www.24ghonta.news৫ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ৪ রবিউস সানি ১৪৪২ হিজরি

কাল থেকে ঢাকায় দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ । ১১:৩০ রাত

“উদ্যোক্তা ও বিপণন ২০০০ বাংলাদেশ” এসএসসি ২০০০ ব্যাচ এর উদ্যোক্তাদের নিয়ে গঠিত একটি অনলাইন বিপণন ব্যবস্থা, যার কার্যক্রম ফেসবুক এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে সমগ্র বাংলাদেশের অনেক পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে এবং বর্তমান করোনার মহামারি পরিস্থিতিতে দেশের অর্থনীতির চাকাও সচল রাখতে সচেষ্ট হচ্ছে। 

মেলা সম্পর্কে আয়োজক কমিটির মিন্টু সিরাজ বলেন, এই কার্যক্রমের পরিধি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষে আমরা একটি মেলা আয়োজন করেছি যা আগামী ২০ ও ২১ নভেম্বর (শুক্রবার ও শনিবার) ডব্লিউভিএ সেন্টার, ধানমিন্ডি-২৭, ঢাকায় দইু দিন ব্যাপী অনুুষ্ঠিতহবে। উক্ত মেলায় উদ্যোক্তাগণ নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদিত দেশিও পণ্য ও কিছু বিদেশি পণ্যের প্রচার ও বিক্রির উদ্যোগ নিয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন