২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২০ নভেম্বর ২০২০ www.24ghonta.news৬ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ৫ রবিউস সানি ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে পুকুরে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

কর্ণফুলি নদীতে শিশুর
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ । ৯:০৯ রাত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে বিচিত্র দে (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের দক্ষিণ জ্যৈষ্ঠপুরার অশ্বিনীর বাড়িতে এ ঘটনা ঘটেছে।

বিচিত্র স্থানীয় ফুলু দে ও মিনা দে’র কন্যা। শিশু বিচিত্র মানসিক প্রতিবন্ধী ছিলো।

নিহতের আত্মীয় মাইকেল দে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বিচিত্রা দে খেলতে গিয়ে সকলের অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন সন্ধ্যার পর তার দাহ সম্পন্ন হয়।

২৪ ঘণ্টা/রিহাম/পূজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন