২৪ ঘন্টা নিউজ
শনিবার ২১ নভেম্বর ২০২০ www.24ghonta.news৭ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ৬ রবিউস সানি ১৪৪২ হিজরি

লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২০ । ৪:৩০ বিকাল

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে নিজ-ঘর থেকে রিতু আক্তার (১৪) নামের এক মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের জেলে গ্রাম থেকে নিহত রিতুর লাশ উদ্ধার করা হয়।

মৃত রিতু আক্তার ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী এবং জেলে গ্রামের রাজমিস্ত্রি রমজানের ছোট মেয়ে।

পুলিশ ও স্থানীয়া জানান, রিতু শারীরিক প্রতিবন্ধী। সকালে তার মা নামাজ পড়তে নির্দেশনা দিয়ে প্রতিদিনের মতো হাটতে বের হন। কিছুক্ষণ পর ঘরে এসে দেখেন রিতু গলার ওড়না পেঁচিয়ে আড়ার সাথে ফাঁস দিয়ে ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে।

লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এস আই) সোহেল রানা বলেন, সংবাদ পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। এঘটনায় থানায় ইউডি মামলা করেছেন তার মা।

২৪ ঘণ্টা/রিহাম/আকাশ

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন