২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩০ অক্টোবর ২০১৯ www.24ghonta.news১৫ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ২ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

গণপূর্ত অধিদপ্তরের ১১ জনের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯ । ৫:২৭ সন্ধ্যা

দুর্নীতি বিরোধী অভিযানে নাম আসা গণপূর্ত অধিদপ্তরের ১১ কর্মকর্তার দেশত্যাগের ওপর ওপর নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের বিশেষ শাখায় (এসবি) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা গেছে, বুধবার দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়েছে।

যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা হলেন- গণপূর্ত মন্ত্রণালয়ের সাজ্জাদ, মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার সিনিয়র সহকারী প্রধান মুমিতুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোকন উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের চৌধুরী, আফসার উদ্দিন, ইলিয়াস আহমেদ, স্বপন চাকমা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে, ফজলুল হক, শওকত উল্লাহ ও আবদুল মোমেন চৌধুরী।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন