২৪ ঘন্টা নিউজ
শনিবার ২১ নভেম্বর ২০২০ www.24ghonta.news৭ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ৬ রবিউস সানি ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে দেড়লক্ষ টাকার ইয়াবাসহ নারী আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২০ । ৯:৩২ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে পাঁচশত পিস ইয়াবাসহ লাভলী আক্তার (২১) নামের এক নারীকে আটক করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। আটককৃত নারী বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কাজলা কাঠি গ্রামের আলতাফ দেওয়ানের মেয়ে।

শনিবার(২১ নভেম্বর) সকাল দশটার দিকে উপজেলাধীন ভাটিয়ারী ইউনিয়নের শ্যামলী বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এসআই আশরাফ সিদ্দিকী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মহিলাটিকে আটক করে। এসময় তার সাথে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার মূল্য দেড়লক্ষ টাকা।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, গ্রেপ্তারকৃত ওই নারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

২৪ ঘণ্টা/রিহাম/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন