২৪ ঘন্টা নিউজ
রবিবার ২২ নভেম্বর ২০২০ www.24ghonta.news৮ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ৭ রবিউস সানি ১৪৪২ হিজরি

মাদকাসক্ত ১০ পুলিশ চাকরিচ্যুত

dmp
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২০ । ৫:৫৫ সন্ধ্যা

ডোপ টেস্টে মাদকাসক্তির প্রমাণ পাওয়ায় ঢাকা মহানগর পুলিশের ১০ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে।

রোববার ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ওয়ালিদ হোসেন জানান, গতবছর সেপ্টেম্বরে দায়িত্ব ডিএমপি কমিশনারের দায়িত্ব নেয়ার পরই পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করার ঘোষণা দেন মোহা. শফিকুল ইসলাম। এ পর্যন্ত ৬৮ জনের মাদক নেয়ার প্রমাণ পাওয়া গেছে। তাদের মধ্যে ৭ জন এসআই, একজন সার্জেন্ট, ৫ জন এএসআই, ৫ জন নায়েক এবং ৫০ জন কনস্টেবল।

তিনি জানান, মাদকাসক্ত ওই ৬৮ জন পুলিশ সদস্যদের মধ্যে ৪৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং ১৮ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। মামলা নিষ্পত্তি শেষে ওই ১৮ জনের মধ্যে ১০ জনকেই চাকরিচ্যুত করা হয়েছে।

জানা গেছে, শুধু মাদক সেবন নয়; মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকা, মাদক দিয়ে জনসাধারণকে ফাঁসানো, উদ্ধার করা মাদক জব্দ তালিকায় কম দেখানোর মতো অভিযোগ রয়েছে এসব পুলিশ সদস্যদের অনেকের বিরুদ্ধে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন